News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-12-01, 8:40pm

edweqweqwe-aa58a45680b1b65ca0c35d56819fffa11764600043.jpg




নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ডালপট্টির তিনতলা আবাসিক ভবনের আগুন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল থেকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যমতে, আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট সেখানে কাজ শুরু করে।

পরে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।