News update
  • Nation Votes Tomorrow in 13th Poll, Referendum     |     
  • Key in your hands, use it wisely: Prof Yunus tells voters     |     
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     

জুলাই যোদ্ধাদের দুপক্ষের মারামারি, পুলিশের লাঠিচার্জ

গ্রীণওয়াচ ডেস্ক Literature 2025-08-01, 7:35pm

two-factions-of-july-warriors-clash-police-resort-ot-lathi-charge-69e69ea8bca801a50c4279f78fc2677c1754200459.jpg

Two factions of July warriors clash, police resort to lathi charge



জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে অবস্থান নেয়া ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সড়ক খালি হওয়ার পর যান চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। তখন থেকেই শাহবাগ হয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পেরিয়ে শুক্রবার সকালেও সড়কের মাঝে ত্রিপল বিছিয়ে অবস্থান করেন তারা। আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন। সড়কের চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন।

শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের দুপক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। একপক্ষের অভিযোগ, আন্দোলনকারীরা সুবিধাভোগী ষড়যন্ত্রকারী। আরেকপক্ষের অভিযোগ, আন্দোলন ভেস্তে দিতে হামলা করেছে আওয়ামী দোসররা।

দুপক্ষ মারামারিতে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে শাহবাগের মূল সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল শুরু হয়।

রমনা জোনের ডিজি বলেন, দুপক্ষের মারামারির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়েছে।