News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

ছেলেকে সাক্ষী রেখে প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী!

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-02-24, 8:54pm

213434_2-8b7254c6fa674b20c32012f840ed57cb1677250485.jpg




নিজের চেয়ে ছয় বছরের ছোট পরিচালক রাতুল মুখার্জির সঙ্গে বাগদান সেরেছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাদের সেই মুহূর্তের সাক্ষী ছিলেন অভিনেত্রীর ছেলে রিয়ান মিত্র।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করে রূপাঞ্জনা লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসার গল্প কখনও শেষ হয় না। একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু। আংটি বদল। এনগেজড।’

জানা গেছে, ছেলে রিয়ান ও প্রেমিক রাতুলের সঙ্গে উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছিলেন রূপাঞ্জনা। সেখানকার একটি গির্জার সামনে আংটি বদল করেন তারা।

এদিকে বয়সে ছোট নির্মাতার সঙ্গে অভিনেত্রীর বাগদানের খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছেন হবু দম্পতি। তবে নেটিজেনদের কটু মন্তব্যে পাত্তা দিচ্ছেন না তারা।

এর আগে এক সাক্ষাৎকারে রূপাঞ্জনা জানিয়েছেন, ‘রাতুল এবং আমার বয়সের ফারাক রয়েছে ঠিকই। তবে বয়স অনুপাতে সে অনেক ম্যাচিওর। এই সম্পর্ক আমার কাছে খুবই বিশেষ। আমি চাই, আমাদের এই সম্পর্ক পূর্ণতা পাক।’

অন্যদিকে রাতুল বলেছিলেন, ‘আমরা চার-পাঁচ বছর ধরে সম্পর্কে আছি। সর্বোপরি আমরা ভালো বন্ধু। সে কারণেই সম্পর্কটা টিকে আছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা মিত্র। তাদের ঘরেই জন্ম নেয় পুত্র রিয়ান। ১১ বছরের দাম্পত্য শেষে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই থাকছেন রূপাঞ্জনা। তবে প্রাক্তন স্বামীর প্রতি কোনো ক্ষোভ নেই অভিনেত্রীর। তথ্য সূত্র আরটিভি নিউজ।