News update
  • Rooppur NPP Unit-1 completes nuclear fuel loading     |     
  • Remittance surges 56.4% to $1.44 billion in 11 days of May     |     
  • PM seeks OIC support in resolving Rohingya crisis     |     
  • Influencer Kaarina Kaisar taken abroad for urgent treatment     |     
  • Cumilla sees sharp rise in crimes in April; public concern grows     |     

আল্টিমেটাম শেষ, পে-স্কেল নিয়ে যা জানা গেল 

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2025-12-15, 10:13pm

wreqwewqe-02d48e89bf72defde633e855649368741765815233.jpg




পে-স্কেল চালু করতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া সময় পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। পে স্কেল চেয়ে ১৮ লাখ সরকারি চাজরিজীবীর দেওয়া আল্টিমেটামের শেষ দিন পার হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে গেজেট জারির শেষ দিন ছিল। এখন পে স্কেল বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সাক্ষাতের অপেক্ষায় আছেন কর্মচারী নেতারা।

রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা। 

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। আজ অফিসে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।

উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, পে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন।

এ সময় খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।