News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

বগুড়ায় চলন্ত মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-03-18, 2:36pm

4t44523423423-17024de31e84ba1b73e2a90dee47ac5f1773823003.jpg




বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালকসহ  তিনজন প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।  

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার যাচ্ছিল হাইস মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো- চ ১৯-৩০৪১)। সোনকা এলাকায় পৌঁছালে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে মাইক্রোবাসটি রোডের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন: মোছা ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।