News update
  • 90pc of 3Mt annual e-wastes not recycled, cause health hazards in BD     |     
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     

হজযাত্রীদের জন্য সৌদির সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-05-24, 7:28am

yryerterw-c117651117f81eb4ba20a1589b1f98891779586121.jpg




পবিত্র হজের মূল কেন্দ্র মিনা ও মুজদালিফায় তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

শনিবার (২৩ মে) বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে হাজিদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দিয়েছে।

এতে বলা হয়, সৌদি মন্ত্রণালয়ের তথ্য মতে, মিনা ও মুজদালিফায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

জারিকৃত সব স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদেরকে উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্ব আরোপ করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি সরকারের এ নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদেরকে তীব্র গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।