News update
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     
  • Bangladesh wastes 3.5mn tons of food a year: State minister     |     
  • Xi, Kim pledge closer China-North Korea ties     |     
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     
  • New School Curriculum to Launch in 2028     |     

অনৈতিক প্রস্তাবের ইস্যুতে নিষিদ্ধ হতে পারেন অভিনেত্রী চমক!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-08-19, 7:48am

resize-350x230x0x0-image-236195-1692380505-54d60dafe1a6c1a326885ef2350a341e1692409733.jpg




সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আরশ খান ও রুকাইয়া জাহান চমক। অভিনয় করছিলেন নিয়মিত। তবে হঠাৎ করেই সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী চমক। তার দাবি, এই অভিনেতা তার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছেন। তিনি তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র শুরু করেছেন।

সমস্যার সূত্রপাত হয় গেল ৪ আগস্ট। সেদিন আদিব হাসান পরিচালিত একটি নাটকের সেটে চমকের দেরি করে উপস্থিত হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। জানা যায়, তিনি নাকি শুটিংয়ের সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকি সিনিয়র শিল্পীকে ছেড়ে কথা বলেননি। এমনকি সেটে পুলিশও আসে।

এরপর আদিব হাসান ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ করেন। অন্যদিকে চমকও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ দেন। বিষয়টি নিয়ে মাথা ঘামিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের নেতারা। সংগঠন তিনটি রোববার (১৩ আগস্ট) বিকালে সমস্যাটির সমাধানের লক্ষ্যে বসে। এ সময় অভিযোগকারী চমক ও নির্মাতা আদিব হাসানের অভিযোগ শোনা হয়। সেইসঙ্গে সাক্ষী হিসেবে অভিনেতা আরশ খানের বক্তব্য শোনেন সংগঠনের নেতারা।

এরপর সোমবার (১৪ আগস্ট) অভিনয়শিল্পী সংঘ এক বার্তায় সভার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠায়। সেখানে অভিনেত্রী চমককে দোষী সাব্যস্ত করা হয়। সংগঠনটি তাকে আগামী ছয় মাস কিছু নিয়ম মেনে চলতে বলেন।

তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ ছিল পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তারা চমকের আরও বেশি শাস্তি চেয়েছিলেন। ডিরেক্টরস গিল্ডের দাবি, অন্তত তিন মাসের জন্য অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হোক।

ওই দিন বিচার সভা চলার সময়েই ডিরেক্টরস গিল্ড চমককে তিন মাসের নিষিদ্ধ করার দাবি করেছিল। কিন্তু অভিনয়শিল্পী সংঘ ও ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নেতারা ডিরেক্টরস গিল্ডের দাবি না মেনে চমকের ব্যাপারে উক্ত চারটি সিদ্ধান্তেই অটল থেকে বিচার শেষ করে। তবে এর আগেই বিচার না মেনে ডিরেক্টরস গিল্ড সভা ত্যাগ করে।

এদিকে বিচার সভার পর কয়েক দিন পার হলেও ডিরেক্টরস গিল্ড আগেরই সিদ্ধান্তেই অটল আছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিয়ে তারা নিজেরা বসে। মিটিং শেষে সংগঠনটির সভাপতি অনন্ত হীরা গণমাধ্যমে বলেন, আমরা আগের সিদ্ধান্তেই অটল আছি আমরা। তিন মাস নিষিদ্ধ চাই চমকের। প্রথম দিন বিচার সভার পর অভিনয় শিল্পী সংঘ যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, সব কটি সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত।

তিনি আরও বলেন, তবে আমরা বলতে চেয়েছি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রমাগতই ঘটছে, এর আগেও ঘটেছে। এ জন্য চমকের একটা প্রতীকী শাস্তি হোক। অন্তত তিন মাস নিষিদ্ধ থাকবে, কোনো পরিচালক তাকে নিয়ে কাজ করবেন না। এটি সব সংগঠনেরই সুবিধার্থে একটা বার্তা যাবে। শৃঙ্খলা তৈরি হবে। তাকে নিয়ে পরিচালকেরা কাজ করবেন কি করবেন না, সে ব্যাপারে আমরা অফিশিয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছি। দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জানাব।

এর আগে সংগঠনটি তাকে দোষী সাব্যস্ত করে যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হলো—

১. ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন।

২. ‘শ্বশুর বাড়ির প্রথম দিন’ নাটকটি নির্মাণ সম্পন্ন করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে, তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবেন।

৩. অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তা অনতিবিলম্বে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন।

৪. ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, যদি ঘটে তবে সংগঠন কর্তৃক যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন। আগামী ৬ মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যেন না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন।

ওই বার্তায় আরও বলা হয়, শুটিং সেটে উত্তেজিত অবস্থায় চমক যে আচরণ করেছেন, যার কারণে সেটে পুলিশ আসা, শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ক্ষতি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম এবং নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তীতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতীয়মান হয়।

বৈঠক শেষে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক। সেইসঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যে নাটকের সেটে ঘটনাটি ঘটেছিল এবং সেসময় যারা উপস্থিত ছিলেন ওই নাটকের সেটে তাদের সবার সামনে চমককে দুঃখ প্রকাশ করতে হবে বলে সংগঠনগুলো থেকে জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, কার্যনির্বাহী সদস্য বাবুল আহমেদ, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা, সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, অভিনয়শিল্পী সংঘের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রওনক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।