News update
  • BD exports grow 13.14% in Aug on RMG, non-RMG sector gains     |     
  • Carney Tells Trump to Stop ‘Trying to Be Tough’ in Trade Row     |     
  • A series of heat waves leads Britain to record its hottest summer     |     
  • Xi visits Egypt as China seeks deeper influence across the Mideast     |     
  • Bangladesh Exports Rise 13.14% in August to $4.43bn     |     

আশা পূরণে ব্যর্থ মাবিয়া

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2022-08-02, 8:56am




দেশবাসী তথা ক্রীড়ামোদীদের আশা পূরণে ব্যর্থ হলেন  দেশ সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।

আশা পুরণে ব্যর্থ, এমনকি স্ন্যাচেও নিজের সেরা ওজন উঠাতে ব্যর্থ হয়েছেন এই নারী ভারোত্তোলক। 

  বার্মিংহামের ন্যাশনাল এক্সিভিশন সেন্টারের এক নম্বর হলে স্ন্যাচে ৭৮ কেজি তোলেন মাবিয়া। ৬৪ কেজি ওজন শ্রেণীতে তার সেরা ৮০ কেজি। তবে ক্লিন এন্ড জার্কে নিজের সেরাটা ধরে রেখেছেন এসএ গেমসে জোড়া স্বর্ণ জয়ী এই ভারোত্তোলক।

ক্লিন এন্ড জার্কে ১০৩ কেজি উঠিয়েছেন তিনি। সবমিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আসরের ১২ ভারোত্তোলকের  মধ্যে ৫ম হয়েছেন মাবিয়া। এর আগে সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৮৩ কেজি তুলেছিলেন দেশ সেরা এই ভারোত্তোলক। তথ্য সূত্র বাসস।