News update
  • Bangladesh, Iran Speakers Discuss Bilateral Ties     |     
  • 40 Killed as Bus Plunges Into Ravine in Pakistan     |     
  • Budget steps help stabilize prices of essential commodities     |     
  • Bangladesh likely to face flooding in July-August     |     
  • China open to other countries for economic corridor: Envoy Yao Wen     |     

বডিবিল্ডার জাহিদ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2022-12-27, 8:11pm




শরীর গঠন প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা খতিয়ে দেখতে, কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

বডিবিল্ডার জাহিদ হাসানের লাথি ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এটি এখন অত্যন্ত আলোচিত বিষয়। আমরা বিষয়টি জেনেছি এবং একটি তদন্ত কমিটি করেছি। সব ফেডারেশনের অনিয়মের তদারকি করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন জানান, মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা এই তদন্ত কমিটির সদস্য। তাদের দ্রুততম সময়ের মধ্যে সবপক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এদিকে আজীবন নিষিদ্ধ হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাহিদ। তার দাবি, ক্ষমার চাওয়ার কোনো কারণ নেই।

গণমাধ্যমে তিনি বলেন, ক্ষমা চাওয়া তো দূরের কথা। তারা আমাকে কী ব্যান করবে, আমি এই ফেডারেশনকে বয়কট করছি।

উল্লেখ্য, জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কারে লাথি দিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। তার পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় ১১ সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। তবে বিচারকদের রায়ে সন্তুষ্ট ছিলেন না তিনি।

আর মঞ্চেই সেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন এই বডি বিল্ডার। মঞ্চ থেকে নেমেই পুরস্কারে লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় শুরু হয়। পরে জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন। তথ্য সূত্র আরটিভি নিউজ।