News update
  • PM, Kazakh Counterpart Agree to Boost Bilateral Ties     |     
  • US-Iran Talks Continue Amid Nuclear Inspection Dispute     |     
  • BSF attempt to push 9 people into Bangladesh foiled: BGB     |     
  • IMF seeks removal of Bank Company Act’s Section 18(A) for loan package     |     
  • High fuel prices fuel surge in Chinese EV sales; charging points lag behind     |     

ভোলা থেকে অপহৃত কলেজ ছাত্রী কুয়াকাটা থেকে উদ্ধার

অপরাধ 2026-05-09, 12:06am

college-student-kidnapped-from-bhola-rescued-from-kuakata-c51acfdab043c97903198fe24f77a8f31778263611.jpg

College student kidnapped from Bhola, rescued from Kuakata



পটুয়াখালী: ভোলার চরফ্যাশন থেকে অপহৃত কলেজ ছাত্রী কারিমা হাসানকে (১৭) কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ কুয়াকাটার হোটেল রুপান্তি থেকে বৃহস্পতিবার মধ্যরাতে কারিমাকে উদ্ধার করেছে। এসময় সন্দেহভাজন হিসাবে দুই যুবককে পুলিশ আটক করেছে। এরা হলেন চরফ্যাশন এলাকার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)।

এর আগে বুধবার ওই কলেজ ছাত্রী কারিমা অপহৃত হয় বলে জানা গেছে। 

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেন। এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে। 

পুলিশ জানায় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ওই কলেজ ছাত্রীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। - গোফরান পলাশ