News update
  • Central Bank approves liquidation of 5 ailing NBFIs from July     |     
  • Trump seeks Chinese support for possible Iran deal     |     
  • Roundtable hopes 13th Parliament would emerge as a milestone      |     
  • ECNEC Approves Nine Projects Worth Tk 36,695 Crore     |     
  • Fitch Revises Bangladesh Outlook to Negative     |     

পটুয়াখালীতে গুলিবিদ্ধ হয়ে ছেলে শিক্ষার্থীর মৃত্যু, বড় ভাই আটক

অপরাধ 2024-03-11, 11:36pm

pistol-and-bullets-2554ae91bd3180e6894214f4c0a561ca1710178616.jpeg

Pistol and bullets



পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সাব্বির হোসেন (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর বড় ভাই সজীব হোসেন (২২) কে আটক করেছে পুলিশ। সজীবের স্বীকারোক্তিতে তাদের রান্নাঘর থেকে আজ সোমবার দুপুরে গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সাব্বির ওই গ্রামের মো. বাবুল সওদাগরের ছেলে। সে সূর্য্যমনি নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও শারীরিক প্রতিবন্ধি ছিল। তার দুই হাতেই সমস্যা ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সাব্বির আহত হয়। তখন ওই ছেলেটির পরিবারের পক্ষ থেকে জানানো হয় বিদ্যুতের তারে জড়িয়ে সে আহত হয়েছে। পরে আহত সাব্বিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায়  ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোববার দিবাগত রাত একটার দিকে সাব্বিরের মৃত্যু হয়।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে জানানো হয়, বালক গুলিবিদ্ধ। তখন থেকেই শিশুটির ভাই সজীবকে পর্যবেক্ষণে রাখা হয় এবং তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের রান্না ঘরের একটি শুকনা গাছের পাতার ভর্তি বস্তা থেকে গুলিভর্তি একটি বিদেশী রিভালবার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সাব্বিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। সঠিক তথ্য উদঘাটনের স্বার্থে এর বেশি কিছু এই মুহুর্তে বলা যাবে না। - গোফরান পলাশ