News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

কলাপাড়ায় একই রাতে তিন বাড়ীতে চুরি

অপরাধ 2025-06-30, 11:52pm

theft-icon-ed21b75992b6e5a72f6b8ddd37a2aa931751305943.jpg

Theft icon



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে তিন বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনুয়নের তুলাতলী এবং পূর্বসোনা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ীর মালিকরা হলেন, তুলাতলী গ্রামের বাসার গাজী, আবুল কালাম, এছাড়া পূর্ব সোনাপাড়া গ্রামের গ্রাম্য চিকিৎসক মো.জসিম উদ্দিন।

চোরের দল সিঁদ কেটে এবং ঘরের জানালা ভেঙ্গে ভিতরে  ঢুকে স্বর্নাংলকার সহ নগদ টাকা নিয়ে যায়। তবে কি পরিমান টাকা কিংবা স্বর্মালংলার নিয়েছে তা জানা যায়নি।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শাহআলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বালিয়াতলীর বাসিন্দা নূরুল কবির ঝুনু জানান, তিনিও বিষয়টি খোঁজ নিয়েছেন, চোরের দল হয়তো ঘরে ঢুকে চেতনা নাশক কোন কিছু স্প্র করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। - গোফরান পলাশ