News update
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     

১৫ দিনে প্রবাসী আয় ১০০ কোটি ডলার

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2022-09-19, 1:42pm




চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১০০ কোটি ৮৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। অর্থাৎ প্রতি ডলার ১০৮ টাকা ধ‌রে যার পরিমাণ ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার।

এবারও সবচেয়ে বেশি ২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর সিটি ব্যাংকে এসেছে ৯ কোটি ৯৭ লাখ ডলার।

এর আগে, প্রবাসীরা আগস্ট মাসের ২০৩ কো‌টি ৭৮ লাখ, জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম। তথ্য সূত্র আরটিভি নিউজ।