News update
  • Rosatom Launches Bangladesh's First Nuclear Power Plant     |     
  • Govt Approves Bogura City Corporation, 5 Upazilas     |     
  • Parliament’s Budget Session to Begin on June 7     |     
  • BSF drone in BGB custody after crashing inside BD territory     |     

পাঁচ দিনের ছুটি শেষে অফিস খুলছে সোমবার

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-04-23, 1:56pm

resize-350x230x0x0-image-220712-1682235260-9acdc6361c03922a79c39f81a1f60da51682236574.jpg




ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটিতে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ রোববার।

সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

এ বছর শবেকদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করে সরকার।

প্রতি বছর রমজান মাসে অফিস সময়সূচিতে পরিবর্তন আনে সরকার। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেছেন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আগামীকাল থেকে রমজানের আগের সময়সূচি অনুযায়ী অফিস। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস। তথ্য সূত্র আরটিভি নিউজ।