News update
  • February polls bring new stability of policy in BD: Japan Envoy     |     
  • Master plans being prepared to ensure planned urbanisation: PM     |     
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     

‘করোনাকালে দেড় কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে’

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-05-18, 7:54am

resize-350x230x0x0-image-223746-1684345120-95cc387f0fdea93771d1dd3154e2d1d31684374878.jpg




বর্তমানে দেশে দারিদ্র্য হার ১৮ দশমিক ৭ শতাংশ, এর মধ্যে করোনাভাইরাসের মহামারির সময় ৯ শতাংশের মতো নতুন করে দরিদ্র হয়েছে। সরকারি হিসাবে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এর ৯ শতাংশ অর্থাৎ দেড় কোটির বেশি মানুষ করোনাকালে নতুন করে দরিদ্র হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এসব তথ্য প্রকাশ করেছে।

বুধবার (১৭ মে) সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত দুই দিনের ‘বিআইডিএস রিসার্চ এলামনাক’ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

সংস্থার মহাপরিচালক বিনায়ক সেন জানান, পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে ১৮ দশমিক ৭ শতাংশ যে দারিদ্র্য হারের কথা বলা হয়েছে, তার প্রায় অর্ধেক বা ৯ শতাংশের মতো নতুন দরিদ্র হয়েছে। এর আগে তারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হয়েছিল। করোনাভাইরাস মহামারি না হলে দেশের দারিদ্র্যের হার ১০ শতাংশের আশপাশে থাকতো।

বিআইডিএস প্রধান বলেন, শিক্ষা ও মানবিক পুঁজির বিকাশের ক্ষেত্রে শহরের দরিদ্র শ্রেণি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব নতুন দরিদ্র মানুষকে আবার দারিদ্রসীমার ওপরে তুলতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কর্মসূচি ঠিকমত বাস্তবায়ন দারিদ্র্য কমাতে বিশেষ অবদান রাখে বলে মনে করেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।