News update
  • Bangladesh on The Verge of a Solar Energy Revolution     |     
  • Bangladesh Bank Injects $100 Million Into Forex Market     |     
  • Iran Says Bangladesh Ships Must Follow Hormuz Directives     |     
  • Bangladesh Draft Law Seeks Court Approval Before Arresting Journalists     |     
  • ECNEC Approves 13 Projects, Defers Decisions on Four     |     

ভারতীয় ট্রাকচালককে মারধর, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-06-04, 4:50pm

resize-350x230x0x0-image-226164-1685875162-f5de9e4541da9c860c5ed9abf50137dc1685875817.jpg




ভারতীয় ট্রাকচালককে মারধরের প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন করছেন না ভারতীয় ট্রাক চালকরা। ফলে সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম।

রোববার (৪ জুন) হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন উর রশিদ হারুন, শনিবার (৩ জুন) বিকেলে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে ভারতীয় ট্রাকচালক বাহিরে যেতে চাইলে তাকে লেবার সরদার বেধড়ক মারধর করে। তারই জের ধরে রোববার সকাল থেকে তারা পণ্য পরিবহন বন্ধ রেখেছে; ফলে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্ঠা করতেছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।