News update
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     
  • Oil Prices Fall on Hopes of Hormuz Reopening     |     
  • Tk 2,500 crore harvest in Daudkandi floodplain fishery     |     
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     

মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার যত বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-08-26, 11:58pm




দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে মনিটারি পলিসি কমিটির ৫ম সভায় নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে।

জানা গেছে, নীতি সুদহার বা রেপো রেট দশমিক ৫০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৯ শতাংশ পুনঃনির্ধারণ হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করবে, তার সুদহার বাড়বে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক আরো সংকোচনমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ দশমিক ৫০ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫০ বেসিস পয়েন্ট করা হয়েছে।