News update
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     
  • Protecting Bangladesh’s coastal people From Tide-induced Loss, Damage      |     
  • Four Warehouses Linked to Salman Muqtadir’s In-Laws Sealed     |     
  • Dengue surge: N’ganj hospitals treat patients on floors, verandas     |     

দেশে শনিবার সকালের মধ্যে কালবৈশাখী ঝড় নিয়ে পূর্বাভাস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-05-01, 8:36pm

tryrty45645-7797d1eb26522b98ca4a01e03e64fa3b1777646219.jpg




দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস: শুক্রবার দুপুর ১২ টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত শিরোনামে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লেখেন, শুক্রবার (১ মে) দুপুর ১২টার সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের রংপুর ও লালমনিরহাট জেলার কোনো-কোনো উপজেলার ওপর বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাতে আবারও বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে উত্তর দিকের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।