News update
  • Relatives hold cremations without bodies for Nepal’s missing flood victims     |     
  • Dhaka ranks 13th among cities with worst air quality on Sunday     |     
  • Dhaka South now worst dengue-hit municipality with 39 deaths     |     
  • Putin renew talks with US envoys at the Kremlin to end Ukraine war     |     
  • US strikes 3 Iranian oil tankers saying warships were targeted      |     

যশোরে শৈত্যপ্রবাহ অব্যাহত

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2023-01-14, 4:48pm

resize-350x230x0x0-image-207269-1673679530-f5893845df1b0dc67560710f478d82951673693324.jpg




শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে যশোরে। ফলে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরবাসীর জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যশোরে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। ঘন কুয়াশার কারণে রাস্তা-ঘাট দেখা যাচ্ছে না। ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গণপরিবহন।

জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রচণ্ড ঠান্ডায় ঘর ছেড়ে বাইরে বেরোনোই দায়। এতে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ।

গত দুই সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। রাতভর কুয়াশা পড়ে ক্ষতি হচ্ছে ধানের বীজতলা। কষ্টে বোনা ফসল নিয়ে লোকসানে চাষিরা। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জেলায় অনেক বেলা পর্যন্ত থাকছে সন্ধ্যার আবহ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।