News update
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2023-01-20, 1:15pm

resize-350x230x0x0-image-208108-1674186442-dbcd50762c717d5f418b7a496965df221674198928.jpg




মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই এলাকায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরেই কুয়াশায় ঢেকে আছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বাড়ে। তবে বিকেল থেকে আবার ঠান্ডা জেঁকে বসে। সন্ধ্যা এবং রাতে সেই ঠান্ডা তীব্রতা ছড়ায়।

জেলায় কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। বৈরি আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। শীতের তীব্রতায় জবুথবু জনজীবন। তথ্য সূত্র আরটিভি নিউজ।