News update
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-01-14, 12:16pm

image-122085-1705205471-1-75bf9f7ab0916c6336873ea9acab0c301705212982.jpg




হঠাৎ চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ সেই সাথে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধার পর থেকে কুয়াশা মাত্রা বাড়তে থাকায় দূরের কোনকিছু দেখা যাচ্ছে না।

হাড়কাপানো কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ।  রাত পেরিয়ে সকাল আসার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা  যেন আরও বেড়ে যাচ্ছে । দিনের বেলায় যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানায়, আজ সকাল  ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৪ ভাগ। বাসস।