News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

বৃষ্টিপাত নিয়ে আবহাওয়ার সর্বশেষ বার্তায় যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-09-16, 10:20am




দেশের কোথাও কোথাও আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর স্থল নিম্নচাপটি ভারতের গাঙ্গেয় এলাকা হয়ে আরও দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এ অবস্থায় ঢাকায় আর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এ আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত কমে আসছে। আজ কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

ঢাকায় রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, খুলনা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুরে এখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। 

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর এখনো উত্তাল জানিয়ে তিনি বলেন, ফলে সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর এবং অভ্যন্তরীণ নদীবন্দর এলাকায় এক নম্বর সতর্ক সংকেত বহাল আছে। সময় সংবাদ