News update
  • Plea for an urgent patriotic plan to overcome energy crisis     |     
  • Sher-e-Bangla was leader of all communities: PM     |     
  • Lightning Strikes Kill 12 Across Bangladesh     |     
  • War Fallout: Urge to Revive Strategic Autonomy of President Zia      |     
  • Trump cancels Pakistan talks trip, says Iran war on hold     |     

কুড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-12-06, 11:42am

img_20241206_114214-ebaf0741b4b18d8fdf0b66527b1ac95c1733463746.jpg




উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে কুয়াশা, রাতভর বৃষ্টির মতো ঝরে শিশির বিন্দু। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এ ছাড়া চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নাগেশ্বরীর ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, কুয়াশায় বেশি দূর দেখা যায় না। সকালে কুয়াশার কারণে ভাড়াও পাওয়া যায় না।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার তাপমাত্রা সপ্তাহজুড়ে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঠান্ডার অনুভূতি কিছুটা বেড়েছে। ভোর পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। দুইদিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ মাসে জেলায় দুই-তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আরটিভি