News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুর’, সক্রিয় থাকবে কতদিন?

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-05-26, 8:57pm

img_20250526_205620-48a4b6d9eef6b8cd2e0829c45ac7e70f1748271475.jpg




বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যেই আরেকটি বৃষ্টিবলয়ের আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুর’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়।

শনিবার (২৫ মে) দিবাগত রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুর’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়। যা শুরু হতে পারে ২৮ মে এবং ৩ জুন পর্যন্ত দেশের প্রায় সব এলাকায় সক্রিয় থাকতে পারে।

দেশের প্রায় সব এলাকায় ‘ঝুমুরের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে।

এ ছাড়া বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগেও বেশ প্রভাব পড়বে ঝুমুরের।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি। এতে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক দিন ঝড়-বৃষ্টি বাড়তে পারে। সময়।