News update
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     
  • Battery-powered rickshaws to be banned on Dhaka’s main roads     |     
  • Malaysia to Recruit 200,000 Bangladeshi Workers by End-Sept     |     
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     

ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টি, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-09-14, 11:31am

er5345324-bb8bf375ac6bf5747c918023de39bc571757827895.jpg




পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী তিনদিন। সেইসঙ্গে বাকি দুই বিভাগেও কমবেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও আছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থা থেকে সকালে প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ের মধ্যে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে, শনিবার মধ্যরাত থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবুও বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসমুখী মানুষ। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন যাত্রীরা।আরটিভি