News update
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     

আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-10-29, 9:16am

monthaa_chbi-fbce64f2450da0cb16832bc92703a6c31761707778.jpg




পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বুধবার (২৯ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে দেশের সমুদ্র বন্দরগুলোতে জারি করা সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মধ্যরাতে (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি এখন আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়টির উপকূল অতিক্রমের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে জারি করা দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এর ফলে আপাতত সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্কতা সংকেত বহাল থাকছে না।

তবে সতর্কতা হিসেবে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সিরিজের আর কোনো আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ইস্যু করা হবে না। এটি ছিল ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি।