News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

গ্রীণওয়াচ ডেস্ক উৎসব 2025-09-29, 8:18am

img_20250929_081524-cda4f799511fa7b609d0131e53907b0b1759112305.jpg




আগামী ডিসেম্বর মাসে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত হয়েছে যে অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলার যে তারিখ ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসায় ডিসেম্বরে মেলার সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরে মেলার সময় নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৬ সালের অমর একুশের বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল।আরটিভি