News update
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     

নির্বাচনে ভরাডুবির জেরে অস্তিত্ব সংকটে মমতার দল!

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-06-04, 3:23pm

ebf0255959a752718ec0911b2bfa56d35e333ad777b80742-f15df019dc7b026280d2a57fc2ca5bb71780564996.jpg




ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থির সময়ের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরইমধ্যে, দলটির ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দীর্ঘ ১৫ বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস। বুধবার (৩ জুন) দলের ৬০ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন।

এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় দলের সব কমিটি ভেঙে দেন মমতা।

বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে ৬০ জনের স্বাক্ষরসহ চিঠি জমা দেন। বিকেল সাড়ে ৪টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়।

রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রায় সব বিদ্রোহী বিধায়ক।

চরম এই অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখা কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কী অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।