News update
  • 3,156-pound pumpkin grown in Rhode Island is possible world record     |     
  • Explosions rock Riyadh as Iranian strikes on vessels in Hormuz intensify     |     
  • Nobel Peace laureate defends international justice amid US criticism     |     
  • Litton sets Bangladesh wicketkeeping record in Afghanistan Test     |     
  • Oil Prices Fall Despite Fears of Saudi Supply Disruptions     |     

৪ মাস পর জনসমক্ষে খামেনির মরদেহ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-07-03, 2:49pm

img_20260703_141743-f922fc23a7547add7d2903fb24fe14c21783068607.jpg




যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ চার মাস পর জনসমক্ষে। তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় খামেনিসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের কফিন ঘিরে এখন গভীর শোকের ছায়া।

আগামী ৯ জুলাই মাশহাদে দাফন পর্যন্ত তেহরান, কোম এবং ইরাকের পবিত্র শহরগুলোতে চলবে এই আনুষ্ঠানিকতা। প্রায় ১শ দেশের প্রতিনিধি ও অগণিত মানুষের উপস্থিতি ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে পুরো তেহরান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চার মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ।

শুক্রবার তেহরানের ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লায় নেয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং ১৪ মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ।

ইরানের ৪৭ বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ৪ জুলাই তেহরানে মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। এরপর শিয়া মুসলমানদের পবিত্র দুই শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে ৯ জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির।

শোকযাত্রায় শামিল হতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের প্রায় ১০০ দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের হে উই, ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বিশ্বনেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

তবে, ইসরাইলের হামলা ও জীবননাশের আশঙ্কায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতাবা খামেনি বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত থাকছেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে।