News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানাল ভারত

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-11-14, 12:53am

inddiyyaa-809d2e40c9a6165b4e6fb36c555faf361794596003.jpg




বাংলাদেশের সঙ্গে একটি ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আগামী সপ্তাহে নির্ধারিত থাকা ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব স্থগিত করা হয়েছে। তবে এটি পরবর্তীতে পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।’

রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশ কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছে। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে উভয় দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।

জয়সওয়াল বলেন, ভারত কারিগরি পর্যায়সহ বিদ্যমান ব্যবস্থাগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।

গত ৫ আগস্ট নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এরপর ঢাকা তাকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে। ভারত এই সংলাপ থেকে নিজেদের দূরে রেখেছে বলে জানিয়েছে। একই সঙ্গে ভারত সরকার জানায়, অনুষ্ঠানটি আয়োজনে তাদের কোনো ভূমিকা ছিল না এবং হাসিনার মন্তব্যকেও তারা সমর্থন করেনি।

জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে বসবাস করছেন শেখ হাসিনা।