News update
  • Land based mitigation ups risk of hunger in developing countries     |     
  • China for ‘comprehensive ceasefire’ in Iran war during talks     |     
  • Bangladesh Begins 18,000-Foot Gas Drilling in Brahmanbaria     |     
  • Trump Pauses Hormuz Escort Mission Amid Deal Hopes     |     
  • India's Interlinking of Rivers: An idea delinked from realities     |     

কলাপাড়ায় কৃষক সমাবেশ, এক গুচ্ছ দাবী নিয়ে স্মারকলিপি পেশ

কৃষি 2026-05-06, 5:01pm

farmers-rally-in-kalapara-submit-memorandum-with-a-set-of-demands-169ad8f0f8ef4d00b5baf2ba191c0a051778065311.jpg

Farmers rally in Kalapara, submit memorandum with a set of demands.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষক সমিতির আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এক মানববন্ধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক গুচ্ছ দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসব দাবীর মধ্যে রয়েছে ধানের লাভজনক দাম, ধান কেনায় লটারি প্রথা বাতিল,  কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত  কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পুন:খাল খনন।

কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত  প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন( নয়ন), সদস্য আবুল কালাম সহ প্রমুখ । 

এসময় বক্তারা বলেন, প্রতিবছর কৃষক চাষাবাদ করে ঋনগ্রস্ত হচ্ছে। এরা ধানের লাভজনক দাম পাচ্ছে না, চাষাবাদে সময়মত সার, কীটনাশক পাচ্ছে না, প্রকৃত কৃষক কৃষি প্রণোদনার আওতায় আসে না, খাল স্লুইস সিন্ডিকেটের দখলে থাকে, কৃষকের জন্য সুদমুক্ত ঋণ নেই, ধান বিক্রি করতে গেলে দালালদের সিন্ডিকেট, পরিমাপে  বেশি নিয়ে যাওয়া সহ নানান ভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতের সরকার ও স্থানীয় প্রশাসন কৃষকের এই সকল সমস্যার সমাধানে এগিয়ে না আসলে কৃষি থেকে  কৃষকরা মুখ ফিরিয়ে নিবে। মুখ থুবরে পড়বে কৃষি অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। ফলে বক্তারা সরকারকে কৃষকের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহবান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। - গোফরান পলাশ