News update
  • Clean your plate – to reduce food loss and waste     |     
  • Global life expectancy ups to near pre-pandemic levels: WHO     |     
  • 9 containers of toxic wastes shifted from Ctg Port for disposal     |     
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     

পেঁয়াজের আবাদ বাড়াতে আরও ১৫ কোটি প্রণোদনা

গ্রীণওয়াচ ডেস্ক কৃষি 2023-10-03, 9:04am

resize-350x230x0x0-image-242142-1696275784-300afec8aadb935108b14fef32f0ff191696302269.jpg




দেশে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার।

সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে চলতি বছর দুই ধাপে ৩২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে।

এরমধ্যে গত ২৯ আগস্ট দ্বিতীয় ধাপে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। গত ১১ মে প্রথম ধাপে ১৮ হাজার কৃষককে সমপরিমাণ বা ১৬ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়।

আগামী নভেম্বর ও ডিসেম্বরে এ পেঁয়াজ বাজারে আসবে। সব মিলিয়ে তিন ধাপে শুধু গ্রীষ্মকালীন পেঁয়াজেই প্রণোদনার পরিমাণ দাঁড়ালো ৪৭ কোটি টাকা।

প্রসঙ্গত, গত ২০২০-২১ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল ৪০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৩০০ টন। সরকারের প্রণোদনার কারণে ২০২১-২২ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা জমি বেড়ে হয় ২৫০০ হেক্টর, উৎপাদন বেড়ে হয় ৩৭ হাজার টন।

সবশেষ গত ২০২২-২৩ অর্থবছরে দেশে পেঁয়াজের আবাদ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৮০০ টন।

তবে প্রতিবছর ভরা মৌসুমে দেশে পর্যাপ্ত উৎপাদন হলেও সংরক্ষণ ব্যবস্থার সংকটের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।