News update
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     
  • Democratisation of economy must for success of democracy: Khosru     |     
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     

পুতিনের নেতৃত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-06-13, 9:50am




উত্তর কোরীয় নেতা কিম জং উন, ইউক্রেনে আগ্রাসন চালানো সত্ত্বেও রাশিয়ার প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এদিকে, মস্কো আজ রুশ প্রজাতন্ত্রের সংবিধানকে সোভিয়েত ইউনিয়নের উপরে প্রাধান্য দেয়ার ঘোষণা উপলক্ষে জাতীয় ছুটির দিন উদযাপন করছে।

আজ রবিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র নোদং শিনমুনের খবরে, কিম ১২ই জুন “রুশ দিবস” উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে উল্লেখ করা হয়।

কিমের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায় যে, পুতিনের নেতৃত্বে রাশিয়া নিজেদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার জন্য ন্যায়বিচারের মহান কীর্তি অর্জনে সব ধরনের জটিল পরিস্থিতি কাটিয়ে উঠেছে।

কিম এও বলেন যে, রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার জনগণের পূর্ণ সমর্থন ও শুভেচ্ছা রয়েছে।

তিনি বলেন যে, আন্তর্জাতিক ন্যায়বিচারের সুরক্ষা ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশ দুটির কৌশলগত সহযোগিতা এমনকি আরও দৃঢ়তর হবে বলে তাঁর আত্মবিশ্বাস রয়েছে।

উল্লেখ্য, বার বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য গতমাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য উত্থাপিত একটি প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ভেটো প্রদান করে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।