News update
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     
  • Democratisation of economy must for success of democracy: Khosru     |     
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     

ইউক্রেনের দখলকৃত শহরগুলোর বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেয়া হচ্ছে

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-06-13, 10:05am




রাশিয়া, ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলীয় রুশ নিয়ন্ত্রিত শহরগুলোর বাসিন্দাদের পাসপোর্ট প্রদান করেছে।

মধ্যাঞ্চলীয় শহর খেরসন ও মেলিতোপোলের বাসিন্দাদের এই পাসপোর্টগুলো প্রদান করা হয়েছে। উল্লেখ্য, শহর দুটি কার্যকরভাবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থার ভাষ্যানুযায়ী, রুশ পাসপোর্টের জন্য আবেদন করা খেরসনের ২৩ জন বাসিন্দা তাদের পাসপোর্ট হাতে পেয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজীকরণের জন্য গতমাসে একটি আইনে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, উক্ত আইনের উপর ভিত্তি করে এই প্রথমবারের মত ইউক্রেনীয়দের রুশ পাসপোর্ট প্রদান করা হয়েছে।

ইউক্রেনের সরকার রাশিয়ার গৃহীত এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে, এটিকে “ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করে।” তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।