News update
  • NCP Urges PM to Implement Verdict Against Sheikh Hasina     |     
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     

ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র প্যাকেজ দেওয়ায় ‘কৃতজ্ঞ’ জেলেনস্কি

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-06-16, 4:18pm




ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানানোর পর কিয়েভকে যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র প্যাকেজ দেওয়ায় তিনি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।

স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে একশ’ কোটি ডলারের নতুন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে। এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। এটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’ তথ্য সূত্র বাসস।