News update
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     

পেলোসি বলছেন চীন তার তাইওয়ান সফরকে মহড়ার অজুহাত হিসাবে ব্যবহার করেছে

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-08-12, 10:24am




যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসি তার গত সপ্তাহের তাইওয়ান সফরকে কাছাকাছি এলাকায় সামরিক মহড়া চালানোর অজুহাত হিসাবে ব্যবহার করার জন্য চীনকে দোষারোপ করেছেন।

পেলোসি বুধবার সাংবাদিকদের সাথে কথা বলেন। তাইওয়ান থেকে ফিরে যাওয়ার পর এটা ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

পেলোসি “এক চীন” নীতির প্রতি যুক্তরাষ্ট্রের এখনও অঙ্গীকারাবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করলেও তিনি বলেছেন, তার তাইওয়ান যাওয়ার উদ্দেশ্য ছিল একথা বলা যে “স্থিতি অবস্থার উপর ভিত্তি করে গভীর এই সম্পর্ক আমরা গড়ে নিয়েছি।” তিনি আরও বলেছেন, “তাইওয়ানকে বিচ্ছিন্ন করার অনুমতি আমরা চীনকে দেব না।”

পেলোসির সফরের পর চীন তাইওয়ানের চারপাশে বড় আকারের সামরিক মহড়া চালায়। তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের অন্য আইন প্রণেতারা তাইওয়ান সফর করার সময় সেরকম পদক্ষেপ চীন নেয়নি।

পেলোসি বলেছেন তার সফরকে চীন “তারা যা স্বাভাবিকভাবে করে থাকে, সেই তীব্রতা বৃদ্ধির” অজুহাত হিসাবে ব্যবহার করছিল।

তাইওয়ানের উপর চাপ বৃদ্ধি করা চীন অব্যাহত রাখবে কিনা সেই প্রসঙ্গে পেলোসি বলেছেন, “নতুন এক ধরনের স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠার চেষ্টা তারা করে যাচ্ছিল এবং আমরা তা কোন অবস্থাতেই হতে দিতে পারি না।” তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।