News update
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     

ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-11-14, 11:23pm

shikssaamntrii_1-1-8b6e8de530cd19c0da75d0ac3042539e1794677030.jpg




শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ। এছাড়া বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে।