News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

বছরে চার লাখ বিদেশি শিক্ষার্থী গ্রহণের পরিকল্পনা করছে জাপান

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-03-19, 8:31am

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1679193112.jpeg




জাপান সরকার, বছরে চার লাখ বিদেশি শিক্ষার্থী গ্রহণের একটি নতুন লক্ষ্য প্রকাশ করেছে।

গতকাল শুক্রবার, “ভবিষ্যতের শিক্ষা সৃষ্টি” পরিষদের এক বৈঠকে এই পরিকল্পনা উত্থাপন করা হয়।

বৈঠকে, প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, চীফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযুর পাশাপাশি কেইয়ো বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট সেইকে আৎসুশি’সহ অন্যান্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

নতুন লক্ষ্যটি বৈঠকে উত্থাপিত একটি খসড়ার অংশ যেখানে অংশগ্রহণকারীরা, পরিষদের পরবর্তী প্রস্তাবে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে আলোচনা করেন। কিশিদা, আগামী এপ্রিলের মধ্যে নতুন প্রস্তাবটি, যেটি এই পরিষদের ২য় হবে সেটি, প্রণয়নের কাজ শেষ করার আহ্বান জানান।

খসড়াটিতে বলা হয় যে, জাপান বছরে ৩ লাখ বিদেশি শিক্ষার্থী গ্রহণের পরিকল্পনা সংশোধন করে এর পরিবর্তে ২০৩৩ সালের মধ্যে প্রতিবছর ৪ লাখ বিদেশি শিক্ষার্থী গ্রহণের লক্ষ্য নির্ধারণ করেছে।

কিশিদার ভাষ্যানুযায়ী, তার অর্থনৈতিক নীতি “পুঁজিবাদের একটি নতুন রূপ” বাস্তবায়নের জন্য মানব সম্পদের উপর আরও বিনিয়োগ এগিয়ে নেয়া গুরুত্বপূর্ণ। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।