News update
  • Enforced Disappearances, Extrajudicial Killings ‘Almost Nil’: Minister      |     
  • PM accords reception to winners of international Quran competition     |     
  • 300,000 displaced people in Gaza seek safe shelter: UNDP     |     
  • Climate change made deadly Nepal glacier and rock collapse more likely     |     
  • Building damaged in Israeli strikes collapses in Gaza, killing 21     |     

এখনও কলেজে ভর্তি হতে পারেনি জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-09-24, 7:42am

resize-350x230x0x0-image-241061-1695487604-4a2ec86d49a91fa98fe1e740c8db87e81695519734.jpg




একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের আবেদনের ফল প্রকাশ হয়েছে। আবেদনে কলেজ পেয়েছেন ১ লাখ ১৮ শিক্ষার্থী। তবে, জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থীসহ ১২ হাজার ৫৯৩ জন এখনও কলেজ পাননি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ হয়।

ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জিপিএ-৫ পেয়েও শেষপর্যন্ত কলেজ না পাওয়ার বিষয়ে তিনি বলেন, চার্চ পরিচালিত চারটি কলেজে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভর্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া যারা কলেজ পাননি তাদের অনেকে মেডিকেল টেকনোলজিস্ট ও মিড ওয়াইফারিতে চলে যাবেন। সবমিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা হবে না।

শেষ ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীরা রোববার (২৪ সেপ্টেম্বর) মোবাইল ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে পারবেন। তবে, মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের এ ফি দিতে হবে না।

আগামী ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে। ভর্তি চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে ৮ অক্টোবর ক্লাস শুরুর কথা রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।