News update
  • Trump’s Economic Approval Hits New Low as Prices Stay High     |     
  • Exports up over 6% to $13.1bn in Q1 of current fiscal     |     
  • Declaration on Sea Level Rise Draws Mixed Global Response     |     
  • PM inaugurates Tk 1,542 cr Muhuri-Kohua flood control project in Feni     |     
  • Who gets to shape AI? UN debate centres on power, trust and inclusion     |     

তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-07, 1:28pm

rtewtewrwe-2647130400cd129a143d4b9c353c1daf1736234895.jpg




ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছেন।

অনেকদিন ধরেই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছেন শিক্ষার্থীরা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ তিন দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেছিলেন শতাধিক শিক্ষার্থী।