News update
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     

বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-27, 7:40am

img_20250227_073953-f67064ba33a5dfcb23f5ebd2bd11bb191740620428.jpg




দেশের শীর্ষস্থানীয় কারিগরি-সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের মূল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বুয়েটের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত ফলাফলে মেধাতালিকায় স্থান পাওয়াদের ভর্তি কার্যক্রম ১০ মার্চ থেকে শুরু হবে। ভর্তির বিস্তারিত তথ্য বুয়েট ওয়েবসাইট (www.buet.ac.bd) থেকে জানা যাবে।

এতে আরও জানানো হয়, মূল ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা বুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও প্রকাশ করা হয়েছে।

আরটিভি।