News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-02-18, 9:19pm

6dfa446e61937deb3463158d85619469c3751556b6f655e2-da5ff77d33494c942e0c9836441041871771427964.jpg




মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক প্রজ্ঞাপনে ছুটির সূচিতে সংশোধনী আনার বিষয়ে জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ),  স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে।  

এরআগে, রমজানে বিদ্যালয় রাখার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। রিটের ওপর শুনানির পর গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি (রোজা শুরুর সম্ভাব্য তারিখ) থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেন।

হাইকোর্টের আদেশ মেনে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুলে ছুটি ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়, এমনটা ধারণা করা হচ্ছিল।

তবে নিজেদের সিদ্ধান্তেই অনড় থেকে আপিল করে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ফলে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও সর্বশেষ সিদ্ধান্তে বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়।