News update
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     
  • 3 flights diverted to Dhaka as rain disrupts operations at Ctg airport     |     
  • Malaysia Reopens Labour Market for Bangladeshis     |     
  • PM Assures Job to July Martyr's Mother During Meeting     |     
  • Over 46 lakh cases pending in country's courts: Law Minister     |     

আইসিসির শাস্তির মুখে নিগার সুলতানা জ্যোতি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-05, 1:16pm

rtyeretgretewrtfwe-aa259dbd40e6595447b918e5489bf1481777965416.jpg




শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের শেষ ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে তাকে তিরস্কার করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ঘটনাটি ঘটে। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়ার সময় জ্যোতি নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন। আইসিসি এটিকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে বিবেচনা করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানায়, গত ২৪ মাসে এটিই জ্যোতির প্রথম অপরাধ। তিনি ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার চম্পা চাকমা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। আইসিসির লেভেল-১ অপরাধে সাধারণত তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে।