News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-08-16, 10:21am

afp_20260816_c4rg363_v1_highres_cricketaustraliavbangladesh1sttest-5b1db8f4afb7fd5525d08752a63e975a1786854116.jpg




অস্ট্রেলিয়ার একমাত্র আশার প্রদীপ হয়ে ছিলেন ক্যামেরন গ্রিন। দুই ওভার আগেই তাকে ফিরিয়ে সেই প্রদীপ নেভান হাসান মাহমুদ। এরপর স্বাগতিকদের অলআউট করতে আর কতটা সময় লাগে বাংলাদেশের, সেটি দেখার অপেক্ষা ছিল। কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়নি টাইগারদের। মিরাজের স্পিন বিষে নীল হয়ে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ের সুবাস পাচ্ছে।

রোববার (১৬ আগস্ট) ডারউইন টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫৭ রানের।