News update
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     
  • Bangladesh Scales Up Disaster Preparedness Amid Rising Risks     |     
  • Tarique Calls for Deeper Cooperation in Bay of Bengal     |     
  • Dhaka Third Most Polluted City in World on Saturday     |     

২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-03, 8:36am

baanlaadesh_1-5f1f0b3f91999ccc76a485bdf3e39f761790995004.jpg




২০২৭ সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া-- এই তিন দেশে অনুষ্ঠিত ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই বিশ্বকাপ। ক্রিকেটের বৈশ্বিক এই টুর্নামেন্টর সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে টুর্নামেন্টর গ্রুপ বিন্যাস, সূচি প্রকাশ করার পাশাপাশি টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আইসিসি।

আসন্ন ১৪তম এই ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা আরও একটি দল।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ গ্রুপ পর্বের পরবর্তী দুটি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার ডারবানে। ১৬ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৩ অক্টোবর সেঞ্চুরিয়ানে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টে ‘এ’ এবং ‘বি’—এই দুই গ্রুপে ছয়টি করে মোট ১২টি দল অংশ নেবে। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে ৩ দলের একটি সুপার সিরিজও অনুষ্ঠিত হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, আফগানিস্তান, টুর্নামেন্টের আরেক সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

আগামী বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসজুড়ে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এই মেগা আসর।