News update
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     
  • ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • Putin offers to help end Iran war in meeting with Pezeshkian     |     
  • Fired OpenAI Researchers Say Dismissals Chilled Safety Efforts     |     
  • Dhaka Fifth Most Polluted City Globally on Friday Morning     |     

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-09, 10:44am

new_project_-_2026-10-09t100930-3ee49ce23cc97ead4ed5c71262fd50c41791521066.jpg




অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। সিরিজের শুরুতেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ভালো সংগ্রহ গড়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

বাংলাদেশ নারী দলের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। দলের স্কোয়াডে রয়েছেন নাহিদা আক্তার, ফারজানা হক, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, মারুফা আক্তার, রাবেয়া খাতুন, শর্না আক্তার ও হাবিবা ইসলাম পিংকি।

অন্যদিকে অস্ট্রেলিয়া নারী দলের নেতৃত্বে রয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা। স্বাগতিকদের স্কোয়াডে রয়েছেন অ্যাশলি গার্ডনার, কিম গার্থ, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, বেথ মুনি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১১ ও ১৪ অক্টোবর।