News update
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     

ডি থ্রি ট্রফির নিলামে ক্যাটাগরি ‘এ’তে কে কোন দলে?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-26, 2:42pm

ddi_3-16b0d42dbbf8c28762a5b1848fb1f6dc1793004169.jpg




বিপিএলের বিকল্প হিসেবে কি এবার নতুন এই টুর্নামেন্টেই মাতবে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট? ডি থ্রি ট্রফিকে ঘিরে তারকাদের দলে ভেড়াতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করছে ফ্র্যাঞ্চাইজিগুলো, জমে উঠেছে নিলামের লড়াই!

আজ (২৬ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে  এই টুর্নামেন্টের অকশন অনুষ্ঠিত হয়। ডি থ্রি ট্রফির নিলামে ক্যাটাগরি ‘এ’এর ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। নিলামে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে সিটিজেনস ব্যাংকে দল পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এ ছাড়া ২ কোটি ১০ লাখ পয়েন্টে ওয়ালটনে তাসকিন আহমেদ এবং ২ কোটি পয়েন্টে ফরচুন বরিশালে জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম।

নিলামে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে এইচ ব্লুস্টারে হাসান মাহমুদ এবং একই মূল্যে সেভেন রিংস সিমেন্টে দল পেয়েছেন সাইফ হাসান। ১ কোটি ৮০ লাখ পয়েন্টে সিটিজেনস ব্যাংকে গেছেন জাকের আলী অনিক। অন্যদিকে, ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে ফরচুন বরিশালে দল পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এ ছাড়া ১ কোটি ৫০ লাখ পয়েন্টে ওয়ালটনে লিটন দাস, এইচ ব্লুস্টারে শেখ মাহেদী হাসান এবং সেভেন রিংস সিমেন্টে খালেদ আহমেদ দল পেয়েছেন। ৯০ লাখ পয়েন্টে uএইচ ব্লুস্টারে জায়গা হয়েছে এনামুল হক বিজয়ের।

৮০ লাখ পয়েন্টে ওয়ালটনে গেছেন মমিনুল হক এবং সেভেন রিংস সিমেন্টে দল পেয়েছেন তাইজুল ইসলাম। ৭৫ লাখ পয়েন্টে এইচ ব্লুস্টারে নাহিদ রানা এবং ফরচুন বরিশালে সৌম্য সরকার দল পেয়েছেন। অন্যদিকে, ৭০ লাখ পয়েন্টে সেভেন রিংস সিমেন্টে মোস্তাফিজুর রহমান এবং ৬০ লাখ পয়েন্টে ফরচুন বরিশালে গেছেন রিশাদ হোসেন। 

কে কোন দলে কত পয়েন্টে 

শরিফুল ইসলাম, সিটিজেনস ব্যাংক, ২ কোটি ৩০ লাখ পয়েন্ট, তাসকিন আহমেদ, ওয়ালটন, ২ কোটি ১০ লাখ পয়েন্ট,তানজিদ হাসান তামিম,ফরচুন বরিশাল, ২ কোটি পয়েন্ট, হাসান মাহমুদ, এইচ ব্লুস্টার, ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট,সাইফ হাসান, সেভেন রিংস সিমেন্ট, ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট, জাকের আলী অনিক, সিটিজেনস ব্যাংক, ১ কোটি ৮০ লাখ পয়েন্ট, নাজমুল হোসেন শান্ত, ফরচুন বরিশাল, ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট, লিটন দাস, ওয়ালটন, ১ কোটি ৫০ লাখ পয়েন্ট,শেখ মাহেদী হাসান, এইচ ব্লুস্টার, ১ কোটি ৫০ লাখ পয়েন্ট

খালেদ আহমেদ, সেভেন রিংস সিমেন্ট, ১ কোটি ৫০ লাখ পয়েন্ট,এনামুল হক বিজয়, এইচ ব্লুস্টার, ৯০ লাখ পয়েন্ট,মমিনুল হক, ওয়ালটন, ৮০ লাখ পয়েন্ট, তাইজুল ইসলাম, সেভেন রিংস সিমেন্ট, ৮০ লাখ পয়েন্ট, নাহিদ রানা, এইচ ব্লুস্টার, ৭৫ লাখ পয়েন্ট,সৌম্য সরকার, ফরচুন বরিশাল, ৭৫ লাখ পয়েন্ট, মোস্তাফিজুর রহমান, সেভেন রিংস সিমেন্ট, ৭০ লাখ পয়েন্ট,রিশাদ হোসেন, ফরচুন বরিশাল, ৬০ লাখ পয়েন্ট।