News update
  • Assertive Diplomacy Urged as Mecca Pact Ignite Strategic Security Issues     |     
  • World Experiences Hottest August on Record     |     
  • PM opens dengue prevention, cleanliness campaign     |     
  • Saudi Oil Pipeline Stops as Houthis Seize Red Sea Island     |     
  • Dhaka 3rd most polluted city in the world this morning     |     

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-15, 5:38pm




আগামী ১৬ অক্টোবর  অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অষ্টম  টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিট  বিক্রির  হাল নাগাদ চিত্র আজ প্রকাশ করেছে  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। 

ইতোমধ্যে টুর্নামেন্টের ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এরমধ্যে ২৩ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচের  সব টিকিট বিক্রি হয়ে গেছে। ২৭ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিটও শেষ। পাশাপাশি ভারত ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ রানার্স-আপ ম্যাচেরও টিকিট শেষ হয়েছে। অতিরিক্ত টিকিট ছাড়া হলে অপেক্ষমাণ তালিকায় থাকা ভক্তরা পরবর্তীতে কিনতে পারবেন।

২২ অক্টোবর এসসিজিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঐ ম্যাচের কিছু টিকিট এখনও বাকী আছে। সাথে ৩০ অক্টোবর পাকিস্তান-প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ রানার্স-আপ, ভারত-দক্ষিণ আফ্রিকা এবং ৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের কিছু টিকিট এখনও অবিক্রিত রয়েছে। 

এছাড়া অন্যান্য ম্যাচের বেশিরভাগ টিকিট এখনও অবিক্রিত রয়েছে। যা আইসিসি ওয়েবসাইটে পাওয়া যাবে। 

১৬ অক্টোবর থেকে ১৬টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আস শুরু হবে। প্রথম রাউন্ডে দু’টি গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে। দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে আগের থেকেই নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে সেরা আটটি দল।

এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর প্রথম রাউন্ড থেকে উঠে আসা ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। এরপর ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে, ২ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তথ্য সূত্র বাসস।