News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

ইতিহাস গড়তে টাইগারদের দরকার ১১৮ রান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-12, 4:47pm




বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে এই সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে আশা জাগিয়েছিল টাইগাররা। এবার মিরপুরে মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা। .

প্রথমে ব্যাটিংয়ে নেমে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছে জস বাটলারের ইংল্যান্ড। বোলিংয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মিরাজ। এর আগে তার সেরা বোলিং ফিগার ছিল ৯ রানে ৩ উইকেট।

আজ (১২ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তথ্য সূত্র আরটিভি নিউজ।