News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

প্রধানমন্ত্রীর প্রশংসায় ম্যাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-07-08, 5:06pm

resize-350x230x0x0-image-230745-1688813544-5d59ccee8fd6275e4faea8dbc08e1fa81688814400.jpg




‘অভিমান’ থেকেই হুট করে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন বাঁহাতি এই ওপেনার। ২৮ ঘণ্টা না পেরোতেই ইউটার্ণ নিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তামিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজাকে সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রীর ক্রীড়াপ্রেম নিয়ে নিজের ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ম্যাশ।

মাশরাফি লিখেছেন, 'সাকিবের ডেঙ্গু হলে, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, 'চলে আসো গণভবনে।' তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এ রকম আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা— সব কিছুর খেয়াল রাখেন।'

এরপর ক্রিকেটারদের উদ্দেশে মাশরাফির পরামর্শ, 'প্রিয় খেলোয়াড় ভাইরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তার দুর্বলতা নয়, বরং তার ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদেরকে সম্মান করেন। আপনাদেরও উচিত ভালোবাসা দিয়েই সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা।'

মাশরাফি আরো লিখেন, 'দেশের কোটি কোটি ক্রিকেটভক্ত আপনাদের দিকে তাকিয়ে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনো গ্যালারিতে, কখনো টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়। আপনাদের জয় দেখে এ মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। আপনারা জিতবেন, আমরাও জিতব, এই আশাতেই আছি আমরা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা.... ইউ বিউটি!' তথ্য সূত্র আরটিভি নিউজ।